spot_img
spot_img

ধানমন্ডিতে গাড়িচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) রাতে ধানমন্ডি ৭ নম্বর রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান, পটুয়াখালীর দুমকি উপজেলার মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বশির। তিনি মিরপুর ডিভিশনের এসির (পেট্রোল) বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই এলাকায়।

তিনি আরও জানান, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন বশির। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে আবার মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি ৭ নম্বর রোডে অজ্ঞাত কোনও যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ