spot_img
spot_img

বগুড়ায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৫ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (১৯ জুন) সকালে মহাস্থানগড়ে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ি থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বগুড়া আসার পথে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ