spot_img
spot_img

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ১২ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খুলে মসজিদের ৮টি সিন্দু থেকে ১২ বস্তা পরিমাণ টাকা পাওয়া যায়।

শ‌নিবার (১৯ জুন) সকাল পৌ‌নে ৯টার দি‌কে জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মস‌জিদ কমি‌টিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ম‌ধ্যে সিন্দুকগু‌লো খোলা হয়।

বস্তাগু‌লো মস‌জি‌দের দ্বিতীয়তলার মে‌ঝে‌তে ঢে‌লে গণনা চল‌ছে। পাগলা মস‌জিদ ইসলামী কম‌প্লে‌ক্সের দেড় শতা‌ধিক শিক্ষার্থীসহ রূপালী ব্যাংকের কর্মকর্তারা টাকা গণনা কর‌ছেন।

এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।

সাধারণত তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স সিন্দুক খোলা হয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দান সিন্দুক খোলার সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার ৪ মাস ২৬ দিন পর দান সিন্দুক খোলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ