spot_img
spot_img

নরসিংদীতে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ব্যবসায়ী।

শনিবার (১৯ জুন) সকালে নরসিংদী জেলার চিরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে ফল ব্যবসায়ী সাহাবুদ্দিন, একই এলাকার কমল উদ্দিনের ছেলে ফল ব্যবসায়ী মতি মিয়া ও মজলিশ গ্রামের হান্নান মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক আবির।

জানা গেছে, গ্রামের চার ফল ব্যবসায়ী পিকআপ নিয়ে নরসিংদী এলাকায় লটকন কেনার উদ্দেশ্যে শনিবার ভোরে মোগরাপাড়া চৌরাস্তা থেকে রওয়ানা দেন। সকাল ৭টার দিকে নরসিংদী চিরমারী এলাকায় একটি ট্রাকের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের সামনে থাকা সাহাবুদ্দিন, মতি মিয়া ও চালক আবির ঘটনাস্থলে নিহত হন। আহত হন পিকআপ ভ্যানের পিছনে থাকা হাবিবুল্লাহ ও হিরন।

খবর পেয়ে নরসংদী হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ