spot_img

ভাসমান চিকিৎসা কেন্দ্রের কোনো উপকরণ নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো আমাদের কোনো উপকরণ নেই।

রোববার (১৯ জুন) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক এসটিএইচ সামিট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১১টি জেলায় বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য বিভাগের ২শ’ মেডিকেল টিম কাজ করছে। বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় আমাদের চার হাজার মেডিকেল প্রস্তুত রয়েছে। তবে ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো আমাদের কোনো উপকরণ নেই।

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর বন্যা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো হেলিকপ্টার নেই। পানিতে চলার মতো অ্যাম্বুলেন্সসহ কোনো পরিবহন ব্যবস্থা নেই। বিষয়টি আমরা সরকারের কাছে তুলে ধরব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ