spot_img
spot_img

সিগারের নিরাপত্তা বিষয়ক রিপোর্ট প্রত্যাখ্যান করল আফগানিস্তান

সম্প্রতি ‘আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক (সিগার)’ একটি প্রতিবেদনে দাবি করেছে, আফগানিস্তান ভয়াবহ নিরাপত্তা সংকটে রয়েছে। এছাড়াও দেশটিতে বিদেশী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ও অভ্যন্তরীণ হুমকি বৃদ্ধি পেয়েছে। যার ফলে পার্শ্ববর্তী কিছু দেশের জন্য ঝুঁকির মাত্রা বাড়ছে।

তবে সিগারের এ প্রতিবেদন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, “আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া আমরা কোন গোষ্ঠীকে আফগানিস্তানকে অস্থিতিশীল বা অন্য কোন দেশের বিরুদ্ধে আমাদের মাটি ব্যবহার করতে দিব না।”

তিনি আরো বলেন, আফগানিস্তানে আমেরিকার আগ্রাসন চলাকালীন সময়ে তার ব্যয় নিয়ন্ত্রণ, গণনা ও তদন্তের লক্ষ্যে সিগার গঠন করা হয়েছিল। তবে তা এখন ইমারাতে ইসলামী আফগানিস্তানের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, ইমারাতে ইসলামীয়া কতৃক সমগ্র আফগানিস্তান জুড়ে বর্তমানে যে নিরাপত্তা ও স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে তা বিগত ৪০ বছরে দেখা যায়নি। আফগানিস্তানে কোনো বিদেশী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় নেই। এছাড়াও দায়েশ নামক সংগঠনটির বিভিন্ন পরিকল্পনাও ধ্বংস করা হয়েছে। তাই এটি বলা চলে যে, আফগানিস্তানে বর্তমানে কোন ধরনের সশস্ত্র হুমকি নেই। এখানকার জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

তিনি আরো বলেন, “এসব প্রতিবেদনের অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি করা।”

তিনি বলেন, আফগানিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ হিসেবে তারা ইমারাতে ইসলামীয়ার সাথে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। আর এ বিষয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তারা এ অঞ্চলটিকে অনিরাপদ ও অস্থিতিশীল করতে চায়।

তিন আরো বলেন, “আমরা আমেরিকাকে আফগানদের সাথে শত্রুতা বন্ধ করার পরামর্শ প্রদান করছি। আফগানিস্তান কারো জন্য হুমকি নয়, বরং তা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভালো ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ