spot_img
spot_img

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করেছে রংপুর নগরীর পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলা সম্মিলিত ইমাম পরিষদের উদ্যোগে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সংগঠনটির সভাপতি মাওলানা বায়েজিদ হোসাইন।

তিনি বলেন, রাসুল (সাঃ) সাহাবিদের জন্য বৃষ্টি প্রার্থনায় নামাজ, খুতবা ও দোয়া করেছেন। রাসুলের সুন্নাহ হিসেবে আজ আমরা নামাজ আদায় করলাম। আমরা আশাবাদী মহান আল্লাহ আমাদের গোনাহ মাফ করে রহমতের বৃষ্টি দেবেন।

এ নামাজে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, সম্মিলিত ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ রংপুর নগরীর পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ