শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আজ ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ; ভোর থেকেই সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ফজরেই পূর্ণ হয়ে গেছে মহাসমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

এর আগে অনেকেই রাতে সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। সন্ধ্যায় উদ্যানের মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে কোনো ‘প্রধান অতিথি’ রাখা হয়নি। তারা জানান, জামায়াত আয়োজনের উদ্যোক্তা হলেও এটি সব দল-মত-ধর্মের মানুষের জন্য উন্মুক্ত একটি সমাবেশ—এ কারণেই স্টেজে নির্দিষ্ট কোনো অতিথিকে রাখা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর দিকে অগ্রসর হচ্ছেন। অনেকের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত পতাকা ও ব্যানার। অনেকে সাদা গেঞ্জি পরে এসেছেন, যেখানে লেখা ছিল—‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।

ঢাকার বাইরে থেকে আগত একদল কর্মী বলেন, “সমাবেশ শনিবার সকাল থেকেই শুরু হবে বলে আমরা যানজট ও সময় বাঁচাতে একদিন আগেই চলে এসেছি।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মাঠ ব্যবস্থাপনা, প্রবেশপথ নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য নিয়োজিত থাকবে ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ