বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি জামায়াত আমিরের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। এ সময় তিনি মঞ্চে বসেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।











