spot_img

আল্লামা বাবুনগরীর জানাজার নামাজের সময় এখনো নির্ধারিত হয়নি

উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জানাজার নামাজের সময় এখনো নির্ধারণ করা হয়নি।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস ইনসাফকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

আল্লামা বাবুনগরী উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন।

এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লী, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের চেয়াম্যান সহ একাধিক সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ