spot_img
spot_img

ঢাকার গুরুত্বপূর্ণ ৫ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা মডেল থানায়, বিমানবন্দর থানার ওসি বি. এম. ফরমান আলীকে গুলশান থানায়, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ওসি হিসেবে, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ থানার ওসি ও রমনা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম পিপিএমকে বিমানবন্দর থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে।

একই আদেশে তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি-লালবাগ) বিভাগে বদলি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ