ময়মনসিংহে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম রতন মিয়া (৪৫)।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর মালগুদাম রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রতন দীর্ঘদিন যাবত মাদক ও হেরোইন ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। রতনের মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।











