বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় এখন পর্যন্ত ৯৭ সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

দখলকৃত ফিলিস্তিনের গাজ্জায় এখন পর্যন্ত শহীদ ৯৭ সাংবাদিককে হত্যা করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজ্জা কর্তৃপক্ষের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলায় সাংবাদিক নিহতের সংখ্যা ৯৭ তে গিয়ে পৌঁছেছে। সর্বশেষ যিনি শহীদ হয়েছেন তিনি হলেন, দক্ষিণ গাজ্জার সাংবাদিক আদিল জা’রাব। রাফায় ইহুদিবাদী ইসরাইলের গত রাতের বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয় যে, বিশ্বকে সত্য বিমুখ রাখতেই ইহুদিবাদী অবৈধ দখলদারেরা একের পর এক সাংবাদিক হত্যা করে চলেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানাই, তারা যেনো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করে। জাতি নিধন ও গণহত্যার দায়ে ইসরাইলকে বিচারের মুখোমুখি করে।

উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি।

এছাড়া তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫২ হাজার ৫৮৬ ফিলিস্তিনি।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ