spot_img
spot_img

প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিবন্ধী বাচ্চাদের জন্য স্কুল নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্থানীয় এমপি ও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে প্রতিটি জেলায় এবং উপজেলায় যাতে একটি করে প্রতিবন্ধী স্কুল থাকে এবং তাতে প্রতিবন্ধী বাচ্চারা পড়ালেখা করতে পারে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী বাচ্চারা যাতে মূলস্রোতে আসতে পারে, তার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে সারা দেশে বিভিন্ন স্থানে প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ভাতা চালু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ