spot_img
spot_img

দেশকে চিনে বঙ্গবন্ধুকে চিনেছিলাম: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‌রাজনীতিতে এসে মা-বাবা, ভাই-বোনের পরেও দেশ যে একটা মস্তবড় জিনিস যেটা চিনতে শিখেছিলাম। দেশকে চিনে বঙ্গবন্ধুকে চিনেছিলাম।

শুক্রবার (২০ জানুয়ারি) টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে ‘আওয়ামী লীগের চারবারের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমার মনে হয়েছিলো আমাকে লক্ষ্য করেই তিনি এ বক্তৃতা করেছিলেন। আমার কাছে যা ছিলো তাই নিয়েই শত্রুর মোকাবেলা করতে বের হয়েছিলাম।

তিনি আরও বলেন, ‌‌শওকত মোমেন শাহজাহানের পায়ের তলা থেকে মাথা পর্যন্ত ছিলো রাজনীতি, রাজনীতি করতে যা লাগে সে তাই করছে। শওকত মোমেন শাহজাহান ছিলো লতিফ সিদ্দিকীর ঘনিষ্ঠ শিষ্য। তারপর সে মুক্তিযোদ্ধের সময় আমার সাথে যুদ্ধ করেছিলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ