spot_img

আল-আকসায় ফিলিস্তিনিদের জুমা পড়তে ইসরাইলের বাধা

আল কুদসে (জেরুজালেম) অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় শুক্রবার জুমার নামাজ পড়তে ফিলিস্তিনি মুসল্লিদের বাধা দিয়েছে ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

অধিকৃত পশ্চিমতীরের বেশিরভাগ মুসল্লি ইসরাইলি বাহিনীর বাধায় জুমার নামজ পড়তে পারেননি।

প্রাচীন শহর জেরুজালেমে ইসরাইলের সেনাবাহিনী ছাড়াও শুক্রবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরাইল।

জেরুজালেমের প্রবেশ পথে বেশ কয়েকটি চেকপোস্টে মুসল্লিদের আটক করে বিশেষ বাসে করে নিজ এলাকায় ফেরত পাঠায় ইসরাইলি বাহিনী।

বেশ কয়েক বছর ধরে কেবল অধিকৃত পূর্ব জেরুজালেম ও ইসরাইলের আরব শহরগুলোর বাসিন্দারাই কেবল আল-আকসায় নামাজ পড়ার অনুমোদন পাচ্ছেন।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ