আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের কোন প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপি’র এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না। বিএনপিই এখন গভীর সংকটে আছে, বাংলাদেশ কোন সংকটে নেই। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দিশেহারা পথিক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখে, কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখিনি, বরং সে নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।
তিনি আবারও প্রশ্ন রেখে বলেন, সেটাকি বর্তমান সরকারের আমলে? সেটা ছিলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তা দেশবাসীসহ সকলেই জানেন।









