spot_img

কাতারে ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আফগান ক্বারী; জিতেছে প্রায় দেড় কোটি টাকার পুরস্কার

৩৬টি দেশের ৯৯ জন ক্বারীকে পেছনে ফেলে কাতার ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ইরাক ও তৃতীয় হয়েছে মিশর।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয়।

১০০ ক্বারীর মধ্যে ১ম স্থান অর্জন করেন আফগানিস্তানের ক্বারী মুহাম্মদ হাসান জাদাহ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ কাতারি রিয়াল, যা বাংলাদেশি তাকায় প্রায় দেড় কোটি।।

দ্বিতীয় হয়েছেন ইরাকের ক্বারী আহমাদ জামাল আল মানসরাভি। তিনি পেয়েছেন ৩ লাখ কাতারি রিয়াল। তৃতীয় হয়েছেন মিশরের আবদুল রাজ্জাক আশরাফ সালাহ আল শাহাউই। তিনি পেয়েছে ১ লাখ কাতারি রিয়াল।

প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন, শায়েখ আবদুল রশিদ সুফি ও শায়েখ মাহমুদ আল আকাওয়ী।

সূত্র : দোহা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ