spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে।

একই সঙ্গে সংগঠনটি অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত বলে উল্লেখ করেছে।

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। তবে গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছুঁড়েছে। খবর পার্সটুডে’র।

হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক বলেছেন, “নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছেন এবং হামাস বিজয় ঘোষণা করছে।” লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

তিনি বলেন, “আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ