spot_img
spot_img

পটুয়াখালীতে নৌকার সমর্থকদের কুপিয়েছে আনারসের লোকজন

পটুয়াখালীর দশমিনায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা মার্কার চার কর্মী-সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে আনারসের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি।

আহতরা হলেন: বহরমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহাম্মাদ মামুন মৃধা (৩০), সাবেক সেনাসদস্য মশিউর রহমান চাঁন (৪৩), আবু খলিফা (৩৫) ও মাসুদ মৃধা (৪০)। তাদের মধ্যে মুহাম্মাদ মামুন মৃধা ও মশিউর রহমান চাঁন দশমিনা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত মামুন মৃধা জানান, উপজেলার বহরমপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মৃধার ২০-২৫ কর্মী ওই ইউনিয়নের আমতলা বাজার এলাকায় প্রচারণা চালাতে যান।

পরে সেখানে বহরমপুর ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম বাচ্চুর ১০-১২ কর্মী উপস্থিত হয়ে নৌকার সমর্থকদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ