spot_img
spot_img

যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরাইল রাষ্ট্রই আর থাকবে না: মোশে ইয়ালন

চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরাইল ক্রমেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।

এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের নীতিকে দায়ী করেছেন তিনি।

শনিবার (২০ জুন) ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের অবাস্তব চিন্তাভাবনার মূল্য ইসরাইলকে দিতে হচ্ছে।

ইয়ালনের অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরেই লেবাননের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের। কিন্তু তা না করে যুদ্ধ দীর্ঘায়িত করায় ইসরাইলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে।

তার মতে, বর্তমান পরিস্থিতির পেছনে ‘ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থ’ কাজ করছে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, নিজের উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখতেই নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

ইয়ালন বলেন, ইসরাইল নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরও বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ