spot_img
spot_img

চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টারে নিষিদ্ধ গেম পাবজির টুর্নামেন্ট থেকে আটক ১০৮

চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টার ভাড়া করে নিষিদ্ধ গেম পাবজির জুয়া টুর্নামেন্টে অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ে তাসনিম নূর মিউনিটি সেন্টারে এ অভিযান চালানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানিয়েছেন, মোবাইল গেম পাবজি চুয়াডাঙ্গা লীগ এস ১০ ল্যান ইভেন্ট নামে একটি অবৈধ জুয়ার আয়োজন করা হয় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে একটি কমিউনিটি সেন্টার থেকে জুয়া খেলার সময় ১০৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনের বাড়ি চুয়াডাঙ্গায়। তারা ওই খেলার আয়োজক। আর বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মোবাইল গেম পাবজির মাধ্যমে জুয়া খেলায় আসক্ত হয়ে যাচ্ছে যুবসমাজ। পাবজি খেলার সময় দুপুরে ১০৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রাপ্ত বয়স্ক ২৪ জনকে ভ্রাম্যমাণ ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে। আপাতত তারা পুলিশ হেফাজতে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ