spot_img
spot_img

৬৪ জেলায় ৩৭২ মণ গোশত বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

এবারও দেশব্যাপী ‘সবার জন্য কোরবানি’ প্রকল্প বাস্তবায়ন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবার দেশের ৬৪ জেলাতে হিমায়িত গোশত এবং ৪২৫টি গরু-ছাগলসহ মোট ৩৭২ মণ গোশত বিতরণ করেছে সংস্থাটি।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রথমবারের মতো এবার একযোগে দেশের সব জেলায় ‘সবার জন্য কোরবানি’ প্রকল্প পরিচালিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ৫০ মণের অধিক হিমায়িত গোশত এবং ৪২৫টি গরু-ছাগল কোরবানি করে দেশব্যাপী সর্বমোট প্রায় ৩৭২ মণ গোশত দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

২০১৮ সালে যাত্রা করা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর আগেও পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে ‘সবার জন্য কোরবানি’ প্রকল্প বাস্তবায়ন করে। সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সর্বাত্মক ত্রাণ বিতরণসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংস্থাটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার হাত ধরেই মূলত সংস্থাটির কার্যপরিধি দিন দিন বিস্তৃতি লাভ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ