spot_img
spot_img

২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ১০ রোগীর মৃত্যু হয়েছে। নতুন ৩০১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩০১ জন পজিটিভ পাওয়া যায়। সংক্রমণ হার ১৫ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে শহরের বাসিন্দা ১৬১ জন ও ১৩ উপজেলার ১৪০ জন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯৬ হাজার ৫০৩ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহরের ২ ও গ্রামের ৮ রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ১৬৬ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৬৪ জন ও গ্রামের ৫০২ জন।

সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৩৫ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬৪ হাজার ১৫ জনে উন্নীত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ