spot_img

রোহিঙ্গাদের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা মাদক চোরাচালানের সঙ্গেও জড়িত হচ্ছে। তাদের কারণে পরিবেশও ধ্বংস হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চল ও জ্বালানি সংকট সমাধানেও ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা ভূমিকা রাখতে পারেন।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ