বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান আমেরিকা সফর শেষে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন।
এর আগে গত (১৩ সেপ্টেম্বর) তিন সফরসঙ্গীসহ আমেরিকা বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে এক সরকারী সফরে আমেরিকা গিয়েছিলেন তিনি।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে আমেরিকা বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।











