spot_img
spot_img

হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় এ সম্প্রদায়ের সদস্য, তাদের বাড়িঘর, মন্দির এবং পুজার প্যান্ডেলে ক্ষুব্ধ দাঙ্গাকারীদের হামলার খবর পাওয়া গেছে। এগুলো দেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু বিরোধী মনোভাবের লক্ষণ।

তিনি বলেন, অনেক বছর ধরে বাংলাদেশে বার বার ব্যক্তিবিশেষের বিরুদ্ধে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনার স্থানে হামলা হয়েছে। এতে এটাই দেখা যাচ্ছে যে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ