মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সারা পৃথিবীতে মুসলমান ভাইদের ওপর নির্যাতন হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমগ্র পৃথিবীতে মুসলমান ভাইদের ওপর নানা জায়গায় নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আরব বিশ্ব এক থাকলে এই সাহস ইসরাইল পেত না। মিয়ানমার থেকে ১২ লাখ মুসলমানকে বিতাড়িত করা হয়েছে। এরপর ওআইসির অনেক দিন সময় লেগেছে একটি বৈঠক করতে। এটি মুসলিম উম্মার জন্য লজ্জার। পরে আমাদের নেত্রী শেখ হাসিনার উদ্যোগে ওআইসির সভা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ঈদে মিলাদুন্নবী’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে ‘মাইজভাণ্ডারিয়ার’ মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মাইজভান্ডারের প্রধান সাইফুদ্দীন আহমদ ‘আল্-হাসানী ওয়াল হোসাইনী’।

হাছান মাহমুদ বলেন, মানুষকে ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা ইসলামের কথা বলে হানাহানি করে তারা ফেতনা সৃষ্টিকারী। যারা অন্য ধর্মালম্বীদের ওপর হামলা করে তারাও ফেতনা সৃষ্টিকারী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পূর্বপুরুষ ইরাক থেকে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। আমাদের স্বাধীনতার জন্য মুসলামনের সঙ্গে হিন্দু, বোদ্ধ, খিস্ট্রানরাও যুদ্ধ করেছেন। এ দেশ সবার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ