রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকায় কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

মার্কিন কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে আমেরিকার বোস্টনের আওয়ামী লীগ নেতা আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত (১৪ অক্টোবর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটির সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার তাঁর জামিন প্রত্যাহার করেন। সপ্তাহব্যাপী বিচারিককার্য শেষে তাকে কারা হেফাজতে রাখার আদেশ দেন। আগামী (৮ নভেম্বর) আসিফ বাবুকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত দণ্ডাদেশে প্রদান করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

জানা গেছে, আসিফ বাবুকে সালেম সিটির এক কৃষ্ণাঙ্গ নারীর ওপর অশ্লীল আক্রমণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি দুই বছর আগে রুম ভাড়ার জন্য ওই নারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

ওই নারী বিচারকদের জানান, ফেসবুক মার্কেটপ্লেসে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন আসিফ বাবু। রুমটি নেওয়ার পরিকল্পনা করেন ওই নারী। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আসিফ বাবু ভাড়ার চুক্তি সইয়ের বৈঠকের সময় ওই নারীর ওপর অশ্লীল আক্রমণ করেন।

তিনি নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগের (ইউসুফ-ইকবাল) সহসভাপতি। বোস্টন সংলগ্ন মেডফোর্ডের এই বাসিন্দা বোস্টনভিত্তিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি। তাঁর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ