spot_img

তুরস্ক সফরে গেলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর

আগামী ২৩-২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’-তে অংশ গ্রহণ করতে তুরস্ক সফরে গিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট ডেলিগেশনের নেতৃত্ব দিবেন বলে জানা যায়।

শনিবার (২০ নভেম্বর) তুরস্কের উদ্দেশ্যে তিনি দেশ ছেড়েছেন বলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্ণোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানা অপরাধ বিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন। এছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শণাক্ত ও দমন কৌশলে পারস্পরিক সহযোগিতা, পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত অপরাধবিষয়ক নানা পরিস্থিতি ও সংকট নিরসনে করণীয় সম্পর্কেও পারস্পরিক আলোচনা ও মতবিনিময় করা হবে।

বাংলাদেশের আইজিপি ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল, আসিয়ানাপোলের প্রতিনিধিসহ বন্ধুপ্রতিম দেশের পুলিশ প্রধান ও তাদের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ