spot_img
spot_img

পটিয়া মাদরাসার প্রাক্তন ছাত্রদের (২০০১ব্যাচ) পুণর্মিলনী ২২ডিসেম্বর

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার( ২০০১সাল)১৪২২হিজরির ফারেগীনদের পুনর্মিলনী আগামী ২২ডিসেম্বর বুধবার বাদ মাগরিব থেকে জামেয়ার দারুল হাদীস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এই তথ্য ইনসাফকে নিশ্চিত করেছেন পুনর্মিলনী বাস্তবায়ন পরিষদের অন্যতম দায়িত্বশীল (২০০১ ব্যাচের ছাত্র) মাওলানা মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানিয়েছেন,জামিয়াতে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবারেই প্রথম হচ্ছে।তাই সবার মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে অনুষ্ঠানকে ঘিরে।

জামিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবদুল হালীম বুখারী।

এ ছাড়াও পুনর্মিলনীতে জামিয়ার অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত থাকবেন।

জানা গেছে, পুনর্মিলনীর অনুষ্ঠানমালায় থাকছেন উদ্বোধনী অনুষ্ঠান,স্মৃতি চারণ,আলোচনা সভা,সম্মাননা ও গিফট প্রদান,আপ্যায়ন ও খোশগল্প ইত্যাদি।

পুনর্মিলনী বাস্তবায়ন পরিষদের দায়িত্বশীল মাওলানা ইউনুছ সরওয়ার জানিয়েছেন,প্রাণের মিলনমেলায় হৃদয়ের টানে প্রাণের উচ্ছ্বাসে প্রিয় আঙ্গিনায় আমরা মিলিত হইবো,ইনশাআল্লাহ।তিনি যথাসময়ে সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ