spot_img
spot_img

দ্বিতীয় যুদ্ধ বিরতির জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল: প্রেসিডেন্ট আইজাক

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা বন্দীদের মুক্ত করতে দ্বিতীয়বারের মতো মানবিক যুদ্ধ বিরতির জন্য প্রস্তুত রয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৮০টি দেশের রাষ্ট্রদূতদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

হারজোগ বলেন, “আমি আবারও বলতে চাই যে আরো একটি মানবিক যুদ্ধ বিরতির জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল। সেই সঙ্গে জিম্মিদের মুক্তি করার জন্য আরো বেশি মানবিক সহায়তা গাজ্জায় পাঠাতে রাজি আমরা।”

প্রসঙ্গত, গত মাসে হামাসের হাতে থাকা ৮৪ ইসরাইলি ও ২৪ বিদেশি নাগরিককে মুক্তি দেয় স্বাধীনতাকামী সংগঠনটি। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি ৭১ নারী ও ১৬৯ জন শিশুসহ মোট ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে বাধ্য হয় তেল আবিব।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ