তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
আজ শনিবার (২১ জানুয়রারি) ঢাকায়ে এসে পৌছাবেন বলে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।
বাংলাদেশে এটিই ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার থাকার কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের এমডি।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।











