ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন,”ইতিবাচক পারস্পরিক বিনিময় ও সমন্বয় সাধনের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে পেতে পারি।”
আজ শনিবার (২১ জানুয়ারি) অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর প্রতিনিধি মুহাম্মদ সাঈদ আল-আয়াশের সাথে এক বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওআইসির নেতৃত্বে বিশ্ব আলেমদের একটি প্রতিনিধি দল ও আফগানিস্তানে মানবিক সহায়তা খাতে নিযুক্ত কারিগরি প্রতিনিধিদল কাবুলে একটি সফর করবে।
তিনি আরো জানান, ওআইসি থেকে ৩ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান প্রক্রিয়া শুরু হয়েছে।
বৈঠকে মাওলানা মুত্তাকি আফগান জনগণের প্রতি ওআইসির সহানুভূতির জন্য ধন্যবাদ জানান। আফগানিস্তানের জনগণের সাথে তাদের বন্ধুত্বকে প্রশংসনীয় বলেও অভিহিত করেন তিনি।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











