spot_img
spot_img

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও এক লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ভোরে লঞ্চটি উদ্ধার করে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল, কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা তীরে আসা স্বজনদের সঙ্গে কথা বলে নিখোঁজ ৫ জনের তালিকা পেয়েছি। আমাদের উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ