spot_img
spot_img

পুত্রবধূর সঙ্গে ঝগড়া; ছেলের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের

ময়মনসিংহের সদরে পুত্রবধূর সঙ্গে ঝগড়ার সময় ছেলের কিলঘুষিতে হাফিজা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জরপান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে হাফিজা খাতুনের সঙ্গে তার পুত্রবধূ হাজেরা খাতুনের (৪০) তুমুল ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান (৫৫) জানতে পেরে ক্ষিপ্ত হয়ে মাকে কিলঘুষি মারেন। এতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসীরা উদ্ধার করে বৃদ্ধাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা খাতুন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতের বড় মেয়ে আনোয়ারা বেগম (৫৫) বলেন, মা’য়ের উপর প্রায়শই আমার ছোট ভাই ও তার স্ত্রী চড়াও হতো। মায়ের ভরণপোষনেও ছিল তাদের অনীহা। আমি মেয়ে হিসেবে এবং পাশ্ববর্তী গ্রামে বিয়ে হওয়ায় যথাসাধ্য চেষ্টা করতাম মা’য়ের প্রয়োজন মিটানোর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ