তালেবানের অভ্যুত্থানের ফলে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের অর্থমন্ত্রী খালিদ পাইয়েন্দা বর্তমানে জীবিকা নির্বাহের জন্য আমেরিকায় রাস্তায় উবার চালাচ্ছেন। আমেরিকায় পাড়ি জমানোর পর ছয় মাস ধরে ওয়াশিংটন ডিসির রোডে উবার চালাচ্ছেন তিনি।
জানা যায়, গত ১৮ মার্চ আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট খালিদ পাইয়েন্দাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আশরাফ গনি সরকারের অর্থমন্ত্রী থাকার সময় আফগানিস্তানকে সহায়তা হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলারের একটি তহবিল দেখভালের দায়িত্ব ছিল তার। অথচ মাত্র ১৫০ ডলার আয় করতে গত সপ্তাহে এক রাতে ছয় ঘণ্টা উবার চালান সাবেক আফগান এই অর্থমন্ত্রী।
তিনি বলেন, এ মুহূর্তে আমার কোনো ঠিকানা নেই। অবস্থা এমনই দাঁড়িয়েছে, এখন আমি এখানকার কেউ নই, আবার সেখানকারও কেউ নই। একটা নিদারুণ শূন্যতাবোধ কাজ করে।











