ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলার ডলারের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
রাশিয়াকে মোকাবিলায় সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে এই প্যাকেজটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার মার্কিন সিনেটে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর পক্ষে ভোট দেন ৮৬ জন আর বিপক্ষে ভোট পড়ে ১১টি।
ভবিষ্যতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স। এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এদিকে গত কয়েকদিনে আজভ অঞ্চলে রুশ অভিযানের মুখে ইউক্রেনের সাড়ে সাতশর বেশি সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। আত্মসমর্পণের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ইউক্রেনের সেনাদের চিকিৎসার একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো।
সূত্র রয়টার্স












