spot_img
spot_img

পদ্মায় ১৫ শ্রমিক নিয়ে ট্রলার ডুবি; ১৩ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ২

মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে মাঝপদ্মায় সিলেট থেকে ফরিদপুরে যাওয়ার পথে ১৫ ধানকাটা শ্রমিক নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা সবাই ধান কাটার শ্রমিক বলে জানা গেছে। এ সময় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন দুজন। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল পৌঁছালেও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছে না তারা। নিখোঁজ দুজন হলেন হেলাল (৩৫) ও দাদন (৪০)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ