spot_img
spot_img

আমেরিকা-ইরান আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

ইরান ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির।

রোববার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনায় কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান ও আমেরিকার মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে পাকিস্তান কাজ চালিয়ে যাবে।

এদিকে বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সও। স্থানীয় সময় রোববার তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন।

এর আগে শনিবার (২০ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন তিনি।

ভ্যান্স বলেন, ‘শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে লেবাননে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’

**সূত্র: আল জাজিরা।**

spot_img
spot_img
spot_img

সর্বশেষ