spot_img
spot_img

ময়মনসিংহে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি; মালিক গুলিবিদ্ধ

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় দোকান মালিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

বুধবার (২০ জুলাই) রাত ৯টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে প্রদীপ জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্র ঠেকিয়ে দোকানের সব স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় দোকান মালিকের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করে বেশ কয়েকটি ককটেল ফাটায় ডাকাত।

আহত দোকান মালিক অধীর কর্মকার জানান, তিনি ও তার ভাইকে মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রায় ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এসময় হাতাহাতির এক পর্যায়ে তার পায়ে গুলি ও মাথায় আঘাত করে তারা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ