spot_img

কারো কাছে হাত পেতে নয়, মর্যাদা নিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত পেতে নয়, নিজেদের মর্যাদা নিয়ে বাঁচতে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন ভালোভাবে বসবাস করতে পারে, সেজন্য একটা জায়গা করে দেওয়া হচ্ছে। এই উদ্যোগটা সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েছিলেন। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। তার স্বপ্ন ছিল বাংলার মানুষ খাদ্য পাবে, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান পাবে।

বৃহস্পতিবার (২১শে জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্টের পর যখন দেশে ফিরি আমাদেরকে ৩২ নাম্বারের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আমরা ৩২ নাম্বারের রাস্তায় বসে দোয়া পড়েছি, সবার মাগফিরাত কামনা করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ