spot_img

কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন : মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও সোনারগাঁও থানার সহ-সভাপতি মাওলানা আব্দুত তাইয়ারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, মাওলানা আব্দুল আউয়াল ও আব্দুত তাইয়ারসহ সকল কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন।

আজ শুক্রবার (২১ জুলাই) গণ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি করেন।

মাওলানা জালালুদ্দীন বলেন, আউয়াল একজন বয়োবৃদ্ধ আলেম। তিনি ইতোপূর্বে প্রায় এক বছর জেল খেটেছেন। গতকাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়। একজন আলেমের সঙ্গে এমন অমানবিক আচরণ।কোনোভাবেই মানা যায় না। অবিলম্বে মাওলানা আব্দল আউয়াল ও আব্দুত তাইয়ান সহ গ্রেফতারকৃত আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিস কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ