বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

উত্তরায় বিমান বিধ্বস্ত; উদ্ধার অভিযানে নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জামায়াত আমীরের

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত হয়েছেন অনেকে।

এ অবস্থার মধ্যে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীকে উদ্ধার অভিযানে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে দেওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে জামায়াত আমীর বলেন, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আল্লাহ তাআলা নিহতদের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ তাআলা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তিনি আরও বলেন, নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ