spot_img
spot_img

উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের শোক

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সেই সাথে সামরিক প্রশিক্ষণ বিমান উড্ডয়নে নিরাপদ আকাশসীমা নির্ধারণের দাবি জানিয়ে সংগঠনটি।

আজ সোমবার (২১ জুলাই) গণমধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে একাধিক ব্যক্তির শাহাদাত ও বহু কোমলমতি শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানতে পেরেছি। আমরা শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।”

নেতারা জানান, ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলনের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। এছাড়া আহতদের রক্তের চাহিদা পূরণে ইশা ব্লাড ব্যাংক প্রস্তুত রয়েছে। বিপদের এই মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাআল্লাহ।

নেতারা সরকারের কাছে জোর দাবি জানান, যেন এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে দ্রুত কার্যকর নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

অনতিবিলম্বে রাজধানীর আকাশ থেকে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন বন্ধ ও নিরাপদ আকাশসীমা নির্ধারণের দাবি জানান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ