রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ)-এর আমীর মুফতী আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতী ফখরুল ইসলাম শোক ও সমবেদনা জানান।
বিবৃতিতে তারা বলেন, জন বসতি এলাকায় বিমান প্রশিক্ষন কোন ভাবেই চলতে পারেনা। এ ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক।
আহতদের দ্রুত উদ্ধার করে সু চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।











