বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ ও ব্রিটেনের সমবেদনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন।

সোমবার (২১ জুলাই) পৃথক বার্তায় ইইউ ঢাকা মিশনের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সম‌বেদনা জানান।

এক বিবৃতিতে ইইউ ঢাকা মিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, আমাদের হৃদয় ক্ষতিগ্রস্ত, আমরা তাদের সঙ্গে আছি। আমরা নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায় নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ