শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের আট জন করোনা পজিটিভ, বাকি ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (২১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মমেক হাসপাতালে করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন– ময়মনসিংহ সদরের একেএম শামসুল হক (৭০), বদিউজ্জামান (৭০), মনসুর (৪৮), মুক্তাগাছার হাবিবুর রহমান (৫৫), ভালুকার নারগিস (৬৫), ত্রিশালের আসমা (৪০), জামালপুরের নুরজাহান (৬৫) ও শেরপুরের নালিতাবাড়ির সুরুজ্জামান (৮৫) ।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের ফাতেমা (৭০), ফুলবাড়িয়ার রাজ্জাক (৭০), হালুয়াঘাটের হালিম (৬০), নেত্রকোনার সেলিনা বেগম (৬০), সেলিনা আক্তার (৪৫) ও পূরবধলার সাবিত্রি রায় (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৪৭ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ