spot_img

আজ থেকে শুরু হচ্ছে বিএনপির দ্বিতীয় দফার সিরিজ বৈঠক

মাঠ পর্যায়ের সক্রিয়তা বাড়াতে এবং আগামীর করণীয় চূড়ান্ত করতে আবারও সিরিজ বৈঠকে বসছে বিএনপির হাইকমান্ড। এবার নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতির মতামত নেওয়া হবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার এই বৈঠক।

আজ থেকে শুরু হওয়া তিন দিনের সিরিজ বৈঠকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বৈঠকগুলো হবে বিভাগ ভিত্তিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিন বিকাল সাড়ে তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরাও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ