মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, আজ বিকেলে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। জবাবে পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে।
বিস্তারিত আসছে…











